ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
আরও

অবশেষে সেই মাসুদকে তালাক দিলেন শ্যালিকা

সাউথ বাংলা ডেস্ক জাতীয়
আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ বিকাল
অবশেষে সেই মাসুদকে তালাক দিলেন শ্যালিকা

নওগাঁর আলোচিত মাসুদের দ্বিতীয় বিয়ে বিচ্ছেদ, তালাক দিলেন পূর্ণিমা

প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা নওগাঁর মাসুদের দ্বিতীয় সংসারের ইতি ঘটেছে। দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা তাকে তালাক দিয়েছেন বলে জানিয়েছেন মাসুদ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশের পাশাপাশি লাইভে এসে নিজেদের ভুলের জন্য ক্ষমা চান তিনি।

ফেসবুক লাইভে মাসুদ বলেন, ইসলামি শরিয়ত অনুযায়ী একই সময়ে দুই বোনকে বিয়ে করা বৈধ নয়—বিষয়টি তাদের জানা ছিল না। না বুঝেই তারা এই ভুল করেছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনার কারণে বিভিন্নভাবে অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন মাসুদ। তার ভাষ্য, তারা নিজেদের ভুল সংশোধন করেছেন।

দ্বিতীয় স্ত্রী পূর্ণিমার তালাকের পর এখন প্রথম স্ত্রী মৌসুমীই তার সঙ্গে স্ত্রী হিসেবে রয়েছেন বলে জানান মাসুদ। পাশাপাশি তালাকের প্রমাণ প্রকাশের পরও বিষয়টি নিয়ে নতুন করে পোস্ট বা আলোচনা না করার জন্য নেটিজেনদের প্রতি অনুরোধ জানান তিনি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য নিজের পরিবারসহ সবার কাছে ক্ষমাও চান।

এর আগে, গত ২৪ অক্টোবর নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকার বাসিন্দা ও আইনজীবীর সহকারী মাসুদ প্রথম স্ত্রীর উপস্থিতিতে তার আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন। পরদিন বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুই স্ত্রীকে নিয়ে ছবি ও টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর দেশজুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা।

ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ অক্টোবর রাতে ক্ষুব্ধ স্থানীয় লোকজন মাসুদকে মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) মাসুদের শ্বশুরবাড়ির উঠানে আয়োজিত সালিশ বৈঠকে তার শ্বশুর মান্নান সাপুরে ও ছোট মেয়ে পূর্ণিমা গ্রামবাসীর সামনে হাত জোড় করে ক্ষমা চান।

এরই ধারাবাহিকতায় মাসুদ ফেসবুক লাইভে ভুল স্বীকার করে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার কথা জানান। বুধবার পূর্ণিমার তালাকনামা প্রকাশের মধ্য দিয়ে আলোচিত এ বিয়ের সম্পর্কের অবসানের বিষয়টি সামনে আসে।

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর, আলোচিত ঘটনা ও সর্বশেষ সংবাদ জানতে নিউ সাউথ বাংলা-এর সঙ্গে থাকুন।