প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী সফরকে কেন্দ্র করে গাজীপুর মহানগরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ গণবিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরী আইন ২০১৮-এর ২৯ ও ৩১ ধারার আওতায় নির্দিষ্ট কিছু এলাকায় অস্থায়ীভাবে নতুন ব্যক্তি বসবাস, ড্রোন উড়ানো এবং অস্ত্র বা বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাত ১২টা থেকে বুধবার (২০ মে) রাত ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানার সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা, মাঝিপাড়াসহ গাছা থানার চতুরা, গাছা, কুনিয়া ও নিশাত হাউজিং এলাকাসহ আশপাশের এলাকায় এই নির্দেশনা কার্যকর থাকবে।
পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি কঠোর নজরদারিতে রাখা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর জানতে নিউ সাউথ বাংলা-এর সাথে থাকুন।