ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
আন্তর্জাতিক

ফেসবুক-মেসেঞ্জার ডাউনে ভোগান্তি, ঘণ্টাখানেক পর ফিরল সেবা

সাউথ বাংলা ডেস্ক জাতীয়
আপডেট: ১২ জুন ২০২৬, ১০:৩২ রাত
ফেসবুক-মেসেঞ্জার ডাউনে ভোগান্তি, ঘণ্টাখানেক পর ফিরল সেবা

বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এক ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটের দিকে স্বক্রিয় হয় ফেসবুক ও মেসেঞ্জার।

এর আগে শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে হঠাৎই স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায় ফেসবুক ও মেসেঞ্জার।

 

সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুক চালাতে পারছেন না।

আউটেজ ট্রেকিং সাইট ফাস্টডাউন বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন, তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে।

 

এরমধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ ব্যবহারকারী এ ব্যাপারে রিপোর্ট করেছেন।

তাৎক্ষণিকভাবে সমস্যার কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান Meta কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এটি সার্ভারজনিত সাময়িক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে হয়ে থাকতে পারে।