ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
খেলাধুলা

সরাসরি চুক্তিতে দল পেলেন সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক জাতীয়
আপডেট: ২৩ মে ২০২৬, ০২:১০ দুপুর
সরাসরি চুক্তিতে দল পেলেন সাকিব আল হাসান

ঙ্কান লিগে সাকিবের বড় ধামাকা, সরাসরি চুক্তিতে জাফনা কিংসে বিশ্বসেরা অলরাউন্ডার!

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও মাতাতে যাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগের (LPL) মঞ্চ। ২০২৬ সালের এলপিএল আসরকে সামনে রেখে সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল জাফনা কিংস। গতকাল শুক্রবার (২২ মে) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।

লঙ্কান প্রিমিয়ার লিগের পক্ষ থেকে সাকিবকে ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো’ বা বিশ্বমঞ্চের টি-টোয়েন্টি ওস্তাদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের ভূয়সী প্রশংসা করে তারা জানায়—দলের যখন স্থায়িত্ব প্রয়োজন তখন সাকিবের ব্যাট থেকে আসে রান, আর যখন ব্রেকথ্রু প্রয়োজন তখন বল হাতে আসে উইকেট। চাপের মুহূর্তে অসাধারণ আত্মসংযম ধরে রাখার এক অনন্য কারিগর তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ এই অলরাউন্ডারকে পেয়ে উচ্ছ্বসিত জাফনা কিংস। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে আসায় তাদের শক্তিমত্তা বহুগুণ বেড়ে গেছে। এর আগে ২০২৩ সালে এলপিএলে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন সাকিব। এবার জাফনা কিংসের জার্সিতে মাঠ কাঁপাতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশের এই ক্রিকেট আইকন।

খেলাধুলার এমন সব রোমাঞ্চকর ব্রেকিং নিউজ ও দেশ-বিদেশের সব খবর সবার আগে পেতে নিউ সাউথ বাংলা-র সাথেই থাকুন।