নিউ সাউথ বাংলা ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে আপনার ঘরে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন ও আনন্দময় রাখতে বিশেষ সতর্কবার্তা ও অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।
শনিবার (১৭ অক্টোবর) ডেসকো কর্তৃপক্ষের পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের প্রতি এই আহ্বান জানানো হয়।
অগ্রিম টাকা রিচার্জ: পূজার দীর্ঘ ছুটির সময়ে মিটার ব্যালেন্স শেষ হয়ে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাট এড়াতে ডেসকোর সকল প্রি-পেইড মিটার গ্রাহককে আগেই পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
২৪/৭ জরুরী হেল্পলাইন: ছুটির দিনগুলোতে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজন, সমস্যা বা সহায়তার জন্য ডেসকোর অফিসিয়াল হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে:
১৬১২০
১৬৯৯৯
দেশ-বিদেশের যেকোনো বস্তুনিষ্ঠ খবর ও দ্রুত আপডেট পেতে ‘নিউ সাউথ বাংলা’ (New South Bangla)-এর সাথেই থাকুন। সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা!