ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাউথ বাংলা ডেস্ক জাতীয়
আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৯ দুপুর
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রেস উইং থেকে জানানো হয়, চলতি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি পুরোদমে চলছে। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর তিনি টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন। চার দিনের এই সফরে দুই দেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর পক্ষে এই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

একই বৈঠকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। জাপানের এই সৌজন্যমূলক আমন্ত্রণের জবাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ সব খবর ও তথ্য আপডেট পেতে ‘নিউ সাউথ বাংলা’র সাথেই থাকুন।