ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক জাতীয়
আপডেট: ২১ মে ২০২৬, ০৯:২৩ রাত
রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃসংশ হত্যা: আজ রাতে নিহতের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; ঘটনা তদন্তে আইনমন্ত্রীর ৭ দিনের আলটিমেটাম!

মূল বিবরণ: রাজধানীর পল্লবীতে ফ্ল্যাটে ডেকে নিয়ে ৭ বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর মাথা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের পাশে দাঁড়াতে এবং সমবেদনা জানাতে আজ বৃহস্পতিবার রাতে তাদের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করেই তিনি রামিসার বাসায় রওনা হবেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এদিকে এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ইতোমধ্যে মূল ঘাতক ইয়াবাসক্ত সোহেল রানাকে গ্রেফতার করেছে, যে আদালতে নিজের লোমহর্ষক ও বিকৃত অপরাধের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। লাশ গুম করতে এবং ঘাতককে পালিয়ে যেতে সহযোগিতা করায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

দেশের সব ব্রেকিং নিউজ, সমসাময়িক ঘটনা এবং নিখুঁত ও বস্তুনিষ্ঠ সংবাদের তাৎক্ষণিক আপডেট সবার আগে পেতে 'নিউ সাউথ বাংলা'-র সাথেই থাকুন। লাইক, ফলো এবং শেয়ার করে আমাদের পাশেই রাখুন।