ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
রাজনীতি

ট্রেনে যারা আ/গু/ন দিয়েছে, তারা জামায়াতের লোক: রিজভী

নিউ সাউথ বাংলা প্রতিবেদক জাতীয়
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ দুপুর
ট্রেনে যারা আ/গু/ন দিয়েছে, তারা জামায়াতের লোক: রিজভী

ট্রেনে আগুনের ঘটনায় জামায়াতের নাম, আমিরের কাছে রিজভীর প্রশ্ন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল-পূর্ব সমাবেশে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততার দাবি তুলে দলটির আমিরের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওই সমাবেশে রিজভী বলেন, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াতের লোক—এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে জামায়াতের আমিরের কাছে জবাবও দাবি করেন তিনি।

এ সময় রাজধানীর মধ্য বাড্ডা, কাফরুল ও মিরপুরে বাসে আগুন এবং হাইকোর্টের সামনে বোমাবাজির মতো সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন রিজভী। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

একই বক্তব্যে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে জামায়াতের আমিরকে লংমার্চ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করা ও জনগণের দুর্ভোগ সৃষ্টি না করার আহ্বানও জানান তিনি।

রাজনীতি ও দেশের গুরুত্বপূর্ণ সব খবর পেতে নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন।