ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
বাংলাদেশ

প্রেমের টানে চীন থেকে রংপুরে, ঝাও হুইয়ান থেকে হলেন আয়ান ইসলাম

সাউথ বাংলা ডেস্ক জাতীয়
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ দুপুর
প্রেমের টানে চীন থেকে রংপুরে, ঝাও হুইয়ান থেকে হলেন আয়ান ইসলাম

ভালোবাসার টানে চীন থেকে রংপুরে, ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক

বাংলা টিভি ডেস্ক:
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের রংপুরের পীরগঞ্জে ছুটে এসেছেন ২৯ বছর বয়সী এক যুবক। চীনের সিচুয়েন প্রদেশের বাসিন্দা ঝাও হুইয়ান বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।

গত ২৫ আগস্ট পীরগঞ্জে আসেন তিনি। এরপর শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আবিদা সুলতানার সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আবিদা সুলতানা পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর পানবাজার গ্রামের সোলাইমান মিয়ার মেয়ে। তার পরিবার বর্তমানে শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে নানার বাড়িতে বসবাস করছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আবিদার সঙ্গে ঝাও হুইয়ানের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর সম্পর্ক। একপর্যায়ে ভালোবাসার টানে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন চীনা যুবক আয়ান।

বাংলাদেশে এসে তিনি আবিদার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন আয়ান ইসলাম। পরে দুই পরিবারের সম্মতিতে প্রথমডাঙ্গা গ্রামে আবিদার নানার বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এদিকে চীনা যুবকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নতুন এই ‘চীনা জামাইকে’ একনজর দেখতে আবিদার নানার বাড়িতে ভিড় করছেন উৎসুক এলাকাবাসী।

ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে চীন থেকে বাংলাদেশে এসে বিয়ে—ঘটনাটি এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভালোবাসা যে সত্যিই সীমানা মানে না—রংপুরের পীরগঞ্জের এই ঘটনা যেন তারই আরেকটি উদাহরণ।

দেশ-বিদেশের ব্যতিক্রমী ও আলোচিত সব খবর জানতে নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন।