ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
অর্থনীতি

স্বর্ণের দাম ফের বাড়ল, ভরি ২ লাখ ৩২ হাজার টাকা

সাউথ বাংলা ডেস্ক জাতীয়
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ দুপুর
স্বর্ণের দাম ফের বাড়ল, ভরি ২ লাখ ৩২ হাজার টাকা

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা

বাংলা টিভি ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

এর আগে শুক্রবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় বাজার পরিস্থিতির পাশাপাশি তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

স্বর্ণের দামের এই নতুন পরিবর্তনে ক্রেতাদের মধ্যে যেমন বাড়তি খরচের চাপ তৈরি হয়েছে, তেমনি বাজারে স্বর্ণের দামের ওঠানামা নিয়েও চলছে আলোচনা।

স্বর্ণের বাজারের সর্বশেষ আপডেটসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর জানতে নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন।