ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
রাজনীতি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

অনলাইন ডেস্ক জাতীয়
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ দুপুর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগগুলো অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে টিমটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।

অভিযোগসংশ্লিষ্ট অপর তিনজন হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রের বরাতে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ, অর্থপাচার, মানিলন্ডারিং এবং বিদেশে অর্থ স্থানান্তরের মতো গুরুতর বিষয়।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে অবৈধ বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে এবং অনুসন্ধান শেষে অভিযোগগুলোর সত্যতা ও সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দেশ-বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর ও নির্ভরযোগ্য আপডেট পেতে নিউ সাউথ বাংলার সঙ্গে থাকুন।