ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
আরও

জীবনে বহুত টিকটক করেছি, আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি

অনলাইন ডেস্ক জাতীয়
আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৬:২২ বিকাল
জীবনে বহুত টিকটক করেছি, আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি

হাবিবুর রহমান মিছবাহের ‘দশম স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম

ইসলামি বক্তা মাওলানা হাবিবুর রহমান মিছবাহের ‘দশম স্ত্রী’ হতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া ওই পোস্টের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টে মীম লেখেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’

প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ২ হাজার ৩০০-এর বেশি প্রতিক্রিয়া, ৫৮০টির বেশি মন্তব্য এবং ৩৮টি শেয়ার দেখা গেছে। পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

মীমের পোস্টের পর মিছবাহের ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে একটি মামলা হয়েছে।

গত ২০ আগস্ট মিছবাহের পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে মিছবাহের সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাঁদের সংসারে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিছবাহ’ নামে এক পুত্রসন্তানের জন্ম হয়।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের সময় মিছবাহ তাঁর আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে হুমায়রা জানতে পারেন, তাঁকে ছাড়াও মিছবাহ মোট নয়টি বিয়ে করেছেন। বাদীপক্ষের আইনজীবীর দাবি, এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল জানান, হুমায়রা জান্নাত মিছবাহের পঞ্চম স্ত্রী। এরপর তিনি আরও চারটি বিয়ে করেছেন—এ হিসেবে মোট নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে একাধিক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে মামলায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে মিছবাহের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

নিউ সাউথ বাংলা-এর সঙ্গে থাকুন—দেশ ও বিশ্বের আলোচিত সব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।