ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
আরও

পর্নোগ্রাফি তৈরি ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক জাতীয়
আপডেট: ০১ আগস্ট ২০২৬, ০৯:১৫ রাত
পর্নোগ্রাফি তৈরি ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরি ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:

মামুনী আক্তার (২৪) — মধ্য রামচন্দ্রপুর, পলাশবাড়ী

রাকিবুল হাসান রাকিব (৩০) — অভিরামপুর হাজীপাড়া, গোবিন্দগঞ্জ

রেজিনা খাতুন সাথী (২৮) — নিশ্চিন্তপুর, সাদুল্লাপুর

মামুন অর রশিদ (৩০) — চণ্ডীপুর, সুন্দরগঞ্জ

পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি তৈরি, অনলাইনে প্রচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং জব্দ করা আলামত পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।

দেশ-বিদেশের যেকোনো সত্য ও বস্তুনিষ্ঠ খবরের আপডেট পেতে যুক্ত থাকুন ‘New South Bangla’-এর সাথে।