ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
অর্থনীতি

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাউথ বাংলা ডেস্ক জাতীয়
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ১১:৩৮ দুপুর
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ভরিতে বাড়ল ২২১৬ টাকা: স্বর্ণের নতুন দাম নির্ধারণ করল বাজুস’

দেশের বাজারে এক দফা কমানোর পর আবারো বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (ভ্যাটসহ)।

সোমবার (২৭ জুলাই) সকালে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এই দর কার্যকর হয়েছে।

ক্যারেট অনুযায়ী স্বর্ণের নতুন দর (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

(নোট: অলঙ্কারের ধরন ও ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের সাথে ভ্যাট সমন্বিত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নীতি বহাল থাকবে।)

দর সমন্বয়ের রেকর্ড

এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। তবে তিন দিনের মাথায় আবারো তা বাড়াল বাজুস। চলতি বছর এ পর্যন্ত মোট ৯৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৪৬ বার দাম বাড়ানো হয়েছে, ৪৮ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সংক্রান্ত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে ‘নিউ সাউথ বাংলা’-এর সাথেই থাকুন।