দেশে বিক্রি হওয়া প্রতি চারটি টুথপেস্টের মধ্যে প্রায় তিনটিতেই মিলেছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক বা অতিসূক্ষ্ম প্লাস্টিক কণা। পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)-র এক সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
দীর্ঘ ১ বছর ধরে পরিচালিত এই গবেষণায় দেশের বাজারে থাকা ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে ২৬টিতেই প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এমনকি আশঙ্কাজনকভাবে শিশুদের ব্যবহারের জন্য তৈরি বিশেষ টুথপেস্টগুলোতেও মিলেছে এই ক্ষতিকর উপাদান।
সবচেয়ে বেশি প্লাস্টিক কণা: পরীক্ষা করা ১০০ গ্রাম টুথপেস্টের মধ্যে সবচেয়ে বেশি ৩২০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেল-এ।
পরীক্ষার পদ্ধতি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ল্যাবরেটরিতে স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কেপি ব্যবহারের মাধ্যমে গবেষণাকাজটি সম্পন্ন হয়। এর পাশাপাশি দেশের ২৭৬০ জন ভোক্তার ওপর জরিপও চালানো হয়।
উৎপাদনকারী দেশসমূহ: বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম—এই চার দেশে উৎপাদিত টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
বাংলাদেশ: ২৫টি নমুনার মধ্যে ২২টিতে শনাক্ত।
ভিয়েতনাম: ২টির মধ্যে ২টিতেই শনাক্ত।
ভারত: ৫টির মধ্যে ১টিতে শনাক্ত।
থাইল্যান্ড: ২টির মধ্যে ১টিতে শনাক্ত।
সাধারণ ও প্রিমিয়াম টুথপেস্ট:
মেডিপ্লাস ফ্লুরিড জেল: ৩২০টি
ক্লোজ আপ রেড হট: ১৬০টি
ক্লোজ আপ মেন্থল ফ্রেশ: ১৬০টি
সিগনাল গ্রিন টি: ১২০টি
পেপসোডেন্ট এডভান্স সল্ট: ১০০টি
হিমালায়া কমপ্লিট কেয়ার: ১০০টি
সেনসোডাইন ফ্রেশ মিন্ট: ৮০টি
শিশুদের টুথপেস্ট (৬টির মধ্যে ৪টিতেই উপস্থিতি):
কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা (স্ট্রবেরি): ১৪০টি
মেরিল বেবি স্ট্রবেরি: ৬০টি
মেরিল বেবি অরেঞ্জ: ৪০টি
পেপসোডেন্ট কিড অরেঞ্জ: ২০টি
গবেষণায় স্বস্তির খবর হলো, কিছু নির্দিষ্ট টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এর মধ্যে রয়েছে:
জেনফ্রেশ
প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো)
ক্লোজ আপ রেড হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজি
শিশুদের জন্য আমদানিকৃত কুডুমু অরেঞ্জ
দৈনন্দিন জীবনের অপরিহার্য এই পণ্যে ক্ষতিকর প্লাস্টিকের উপস্থিতি স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক বড় ধরনের হুমকি। স্বাস্থ্য সচেতনতার এমন সব গুরুত্বপূর্ণ আপডেট ও বস্তুনিষ্ঠ খবর সবার আগে পেতে 'নিউ সাউথ বাংলা'-এর সাথেই থাকুন!