ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
খেলাধুলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

অনলাইন ডেস্ক জাতীয়
আপডেট: ২২ জুলাই ২০২৬, ০২:১৬ দুপুর
ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

ছবি: সংগৃহীত

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে স্পেন ও আর্জেন্টিনার। বহুল প্রতীক্ষিত আন্তঃমহাদেশীয় টুর্নামেন্ট ফিনালিসিমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি ২০২৬ সালের নভেম্বর মাসে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। যদিও এখন পর্যন্ত উয়েফা ও কনমেবল আনুষ্ঠানিকভাবে কোনো সূচি প্রকাশ করেনি।

ফিনালিসিমা হলো ইউরোপের চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ ম্যাচ। ২০২২ সালে সর্বশেষ আসরে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

এর দ্বিতীয় আসরে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ও সূচিগত জটিলতার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। এরপর কাতারের লুসাইল স্টেডিয়াম, স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু এবং হোম-অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজনের বিভিন্ন প্রস্তাব এলেও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা এগিয়ে চলছে। তবে বিষয়টি নিয়ে আয়োজক সংস্থাগুলোর আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

এদিকে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন। ফলে সম্ভাব্য ফিনালিসিমা ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের আগ্রহ আরও বেড়ে গেছে।

ফুটবলপ্রেমীদের এখন অপেক্ষা, উয়েফা ও কনমেবল কবে আনুষ্ঠানিকভাবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচের সূচি ঘোষণা করবে।