ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক জাতীয়
আপডেট: ২০ মে ২০২৬, ১০:০০ রাত
ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় জামায়াত

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার দাবি জামায়াতের

ঢাকা: দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২০ মে) বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান। ‘শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে’ এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন:

"আজ দেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। শিশু রামিসার এই নির্মম হত্যাকাণ্ড পুরো জাতির জন্য চরম লজ্জাজনক। আমরা দাবি জানাচ্ছি, দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এই জঘন্য হত্যাকারীর ফাঁসি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে দেশের প্রচলিত আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে।"

তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীদের যৌন লালসার কারণে আজ দেশের নারী ও শিশুদের জীবন চরম হুমকির মুখে পড়েছে। এই ঘটনায় সরকারের পক্ষ থেকে যেমন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, তেমনি সংশ্লিষ্ট দলটিও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দেশে বিচারহীনতার এই সংস্কৃতি বজায় থাকলে সামাজিক অপরাধপ্রবণতা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে তিনি হুঁশিয়ারি দেন।

সবচেয়ে দ্রুত ও বস্তুনিষ্ঠ খবরের জন্য ‘নিউ সাউথ বাংলা’ (New South Bangla) এর সাথেই থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।