ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক জাতীয়
আপডেট: ২০ মে ২০২৬, ০৫:১৩ বিকাল
হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন ডা. শফিকুর রহমান
নিউ সাউথ বাংলা – এর সাথে থাকুন

পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।

হজ যাত্রার আগে বিমানবন্দরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত নেতারা তার সুস্বাস্থ্য, নিরাপদ সফর এবং হজ পালন শেষে সুস্থভাবে দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া কামনা করেন।

বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।

সৌদি আরবে অবস্থানকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করবেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করবেন।

তার আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে।

নিউ সাউথ বাংলা – এর সাথে থাকুন