ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

উন্মাদনা বাদ দিয়ে ক্ষুধার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান শায়খ আহমাদুল্লাহর

অনলাইন ডেস্ক জাতীয়
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৬:৩৭ বিকাল
উন্মাদনা বাদ দিয়ে ক্ষুধার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান শায়খ আহমাদুল্লাহর

বিশ্বকাপের বিপুল ব্যয়ের চেয়ে ক্ষুধার্তদের অন্নসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

বিশ্বকাপ ফুটবলের পেছনে হওয়া বিপুল ব্যয়ের তুলনায় পৃথিবীর ক্ষুধার্ত মানুষের খাদ্যনিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক শায়খ আহমাদুল্লাহ।

সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

উক্ত পোস্টে কাতার বিশ্বকাপের উদাহরণ টেনে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল ২২০ বিলিয়ন ডলার। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, মাত্র ৪০ বিলিয়ন ডলার হলেই প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব।’

পৃথিবীর তীব্র খাদ্য সংকট ও বিশ্বকাপ উন্মাদনা নিয়ে তিনি আরও বলেন, ‘একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা।’ মানুষের এমন আচরণকে মনুষ্যত্ব-বিবর্জিত খোলস সর্বস্ব বলেও তিনি মন্তব্য করেন।

দেশ-বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল খবরের নিয়মিত আপডেট পেতে 'নিউ সাউথ বাংলা'-এর সাথেই থাকুন।