বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচনে জয়ী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ। ৭ জুন, রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিসিবির পরিচালনা পর্ষদে নিজের জায়গা নিশ্চিত করেছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সাবেক জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৭৩ ভোট পেয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন। এরপর ৭২ ভোট পেয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট অর্জন করেছেন সাঈদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু।
ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ১২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন—মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
ক্রিকেটের সকল আপডেট এবং বিসিবির সর্বশেষ খবরের সাথে থাকতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। নিউ সাউথ বাংলা-এর সাথে থাকুন, আমাদের সাথেই থাকুন।