বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে এক বিশাল জয় তুলে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
রোববার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেখা যায়, ক্লাব ক্যাটাগরিতে সব প্রার্থীকে পেছনে ফেলে তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন।
এই ক্যাটাগরিতে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন—সাইদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু (৭২ ভোট), মাসুদুজ্জামান (৭০ ভোট), ইয়াসির ফয়সাল (৬৮ ভোট), ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানি (৬৪ ভোট), ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ডা. মাহবুব শামীম (৪১ ভোট) এবং সাকেফ আহমেদ সালাম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়জুর মিতু ও মেজর ইমরোজ আহমেদের মতো প্রার্থীরা পরাজিত হয়েছেন।
ক্রিকেটের ময়দান থেকে সরাসরি বিসিবির প্রশাসনিক দায়িত্ব কাঁধে তুলে নেওয়া তামিম ইকবালের এই জয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।
দেশের ক্রিকেটের এমন সব গুরুত্বপূর্ণ খবর এবং বিসিবির প্রতিটি মুহূর্তের আপডেট জানতে চোখ রাখুন নিউ সাউথ বাংলায়। সত্য ও নিরপেক্ষ সংবাদের সাথে থাকতে আমাদের সাথেই থাকুন।