ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা ফেরায় ফিলিস্তিনের সন্তোষ

অনলাইন ডেস্ক জাতীয়
আপডেট: ২৫ মে ২০২৬, ০৮:৫০ সকাল
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা ফেরায় ফিলিস্তিনের সন্তোষ

পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা ফেরানোর সিদ্ধান্তে ফিলিস্তিনের স্বস্তি

বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি লিখে রাখার সিদ্ধান্তে গভীর সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। রোববার (২৪ মে) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, “ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবেই বাংলাদেশ সরকার তাদের পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বাংলাদেশ সরকারের এই সাহসী ও ভ্রাতৃসুলভ সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”

ফিলিস্তিনের ‘নাকবা দিবস’ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে ফিলিস্তিনিদের সংগ্রামের চিত্র তুলে ধরতে ‘প্যালেস্টাইন ৩৬’ নামে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

ফিলিস্তিন ও বিশ্বরাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সত্য ও বস্তুনিষ্ঠ খবরের সাথেই থাকুন—নিউ সাউথ বাংলা। আমাদের সঙ্গেই থাকুন।