ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু , উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক জাতীয়
আপডেট: ১৯ মে ২০২৬, ১১:৪৯ দুপুর
তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু , উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশে শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'ভূমিসেবা মেলা'।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে এক কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং রাজস্ব সার্কেল পর্যায়েও কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে এই মেলার কার্যক্রম শুরু করেন। মেলাটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, "অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে বিশেষ করে গ্রামীণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই পুরোনো ব্যবস্থার আমূল পরিবর্তন করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।"

তিনি আরও যোগ করেন, "আমাদের মূল লক্ষ্য হলো মানুষ যেন ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা পেতে পারে। নাগরিকরা যাতে ভূমি অফিসে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং দ্রুত সেবা পান, সে লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে।"

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী জানিয়েছেন, তিন দিনের এই মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের অনলাইন ও সরাসরি (ফিজিক্যাল) সেবা প্রদানের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।